প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপ বিএনপির জন্য চ্যালেঞ্জ জামায়াত স্বস্তিতে
সংবাদ দিগন্ত ||
বাগেরহাটে স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা। জেলার চারটি সংসদীয় আসনের বিদ্রোহীর স্বতন্ত্র প্রার্থী থাকায় চাপে রয়েছে বিএনপি প্রার্থীরা। এদিকে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় সুবিধাজনক অবস্থায় আছে জামায়াত প্রার্থীরা।এবারের নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী তিন জন।স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম, যিনি বাগেরহাট-১, ২ ও ৩ এই তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই সিদ্ধান্ত বিএনপির ভোট সমীকরণে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দুজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বাগেরহাট-১ আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়কআ কমিটির সদস্য প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও বাগেরহাট-৪ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন।আরো পড়ুন , শেষ নির্বাচনের জন্য জনগণের সমর্থন চাইলেন ফখরুলইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপি দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ও কাজী খাইরুজ্জামান শিপনকে দলের প্রথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করলেও বাগেরহাটে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম জেলার সবকটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলীয় বিদ্রোহী প্রার্থীদের কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষের প্রার্থীরা। এই অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় কোন্দল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কারণে চারটি আসনেই ভরাডুবি হতে পারে বিএনপির। এমন পরিস্থিতিতে জেলার চারটি আসনেই জামায়াতের প্রার্থীরা সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত