দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুপাতো ভাইয়ের কবর জিয়ারত করলেন ধানের শীষের প্রার্থী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুপাতো ভাইয়ের কবর জিয়ারত করলেন ধানের শীষের মনোনীত প্রার্থী

মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি মাদারীপুর-০১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিবচরের সাবেক আওয়ামী লীগের চিফ হুইপ মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ঠ ও ক্ষমতাধর নেতা।

কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন, নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে তার অন্যতম সুবিধাভোগী সাবেক চিফ নুর-ই আলম চৌধুরীর পিতার কবর জিয়ারত করেন।

বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বলেন, যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের অনুভূতিতে এই ঘটনা আঘাত করেছে। এতে সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন, মেখল ৩ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেন না। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—স্বৈরাচারী সরকারের আমলে ক্ষমতার সুবিধাভোগী ব্যক্তিদের কবর জিয়ারত বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক বিএনপির ভেতরের ঐক্য ও জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিষয় : মাদারীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুপাতো ভাইয়ের কবর জিয়ারত করলেন ধানের শীষের প্রার্থী

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি মাদারীপুর-০১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিবচরের সাবেক আওয়ামী লীগের চিফ হুইপ মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ঠ ও ক্ষমতাধর নেতা।

কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন, নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে তার অন্যতম সুবিধাভোগী সাবেক চিফ নুর-ই আলম চৌধুরীর পিতার কবর জিয়ারত করেন।

বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বলেন, যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের অনুভূতিতে এই ঘটনা আঘাত করেছে। এতে সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন, মেখল ৩ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেন না। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—স্বৈরাচারী সরকারের আমলে ক্ষমতার সুবিধাভোগী ব্যক্তিদের কবর জিয়ারত বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক বিএনপির ভেতরের ঐক্য ও জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত