দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা- আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা-আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় কালীবাড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি বাজারে এ সমাবেশ হয়।ঘটনার পর কালীবাড়ি মুরগি হাটি এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাহজাহান সরকার।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু  এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মুন্সি, পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সহসভাপতি জয়নাল মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার, বিশিষ্ট মসলা ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী সুমন এবং ইজারাদারের পক্ষে সোলাইমানসহ অন্যরা।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। এর আগে ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে অপরাধীর শাস্তির দাবিতে একটি মিছিল হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন, দুর্নীতি আমাদের চরিত্র নয়, ঢাকা-১৫ আসনে বললেন: ডা. শফিকুর রহমান

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি বাজারের মুরগি হাটিতে মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী সহোদয় সুমন ও মিলনের সঙ্গে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের বিরোধ হয়। একপর্যায়ে রেজাউল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত রেজাউলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয় : পলাশবাড়ী রংপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা- আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় কালীবাড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি বাজারে এ সমাবেশ হয়।ঘটনার পর কালীবাড়ি মুরগি হাটি এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাহজাহান সরকার।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু  এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মুন্সি, পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সহসভাপতি জয়নাল মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার, বিশিষ্ট মসলা ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী সুমন এবং ইজারাদারের পক্ষে সোলাইমানসহ অন্যরা।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। এর আগে ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে অপরাধীর শাস্তির দাবিতে একটি মিছিল হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন, দুর্নীতি আমাদের চরিত্র নয়, ঢাকা-১৫ আসনে বললেন: ডা. শফিকুর রহমান

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ি বাজারের মুরগি হাটিতে মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী সহোদয় সুমন ও মিলনের সঙ্গে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের বিরোধ হয়। একপর্যায়ে রেজাউল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত রেজাউলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত