দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

দুর্নীতি আমাদের চরিত্র নয়, ঢাকা-১৫ আসনে বললেন: ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদ আত্মসাৎ নয়, বরং লুণ্ঠিত আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল অঙ্গীকার—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি আমাদের চরিত্র, আদর্শ ও খাসলতের সঙ্গে যায় না। জনগণের সম্পদে আমরা কখনো হাত দেইনি, ভবিষ্যতেও দেব না। 

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে থেকে ঢাকাু১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতির কথা সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না, আমরা সেবার রাজনীতি করতে চাই। কোনো ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি। তিনি আরও বলেন, জনগণের যে আমানত বিভিন্ন সময়ে লুণ্ঠিত হয়েছে, তা ফিরিয়ে দেওয়াই আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। মা-বোনদের প্রতি সংবেদনশীল বার্তা, নিজ দলের বক্তব্য ও আচরণ নিয়ে আত্মসমালোচনার সুরে জামায়াত আমীর বলেন, আমাদের কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা চাই নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে এবং আল্লাহ যেন আমাদের সেই কাজ কবুল করে নেন। 

অনুসন্ধানী প্রেক্ষাপট: কেন এই বক্তব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক খাত, উন্নয়ন প্রকল্প, ভূমি ও সরকারি ক্রয়ে ব্যাপক দুর্নীতি ও লুণ্ঠনের অভিযোগে জনমনে গভীর আস্থাহীনতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমানের বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের ক্ষোভ ও প্রত্যাশার প্রতিফলন। তবে বিশ্লেষকরা মনে করেন, লুণ্ঠিত আমানত ফেরত দেওয়ার বিষয়টি বাস্তবায়নে কী ধরনের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়া হবে তা স্পষ্ট করা জরুরি।নেতৃবৃন্দের উপস্থিতি, গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তসলিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ, কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদ, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ মিছিল ও স্লোগানে মুখর এলাকা সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলটি কাফরুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, ন্যায়ভিত্তিক সমাজ গড়ি, জনগণের সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দাও'এমন নানা স্লোগান দেন।

আরও পড়ুন, নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫ টি ককটেল, দেশীয় অস্ত্র সহ আটক ৩

বিশ্লেষকদের মতে, ঢাকা-১৫ আসনে এই গণসংযোগে জামায়াত আমীরের বক্তব্যে তিনটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নৈতিক অবস্থান, বিতর্কিত বক্তব্যে সংবেদনশীল ও ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি, জনগণের আস্থা ফেরাতে , লুণ্ঠিত আমানত ফেরত, দেওয়ার প্রতিশ্রুতি আসন্ন রাজনৈতিক বাস্তবতায় এই বক্তব্য কতটা কার্যকর ভূমিকা রাখবে—সেদিকে নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিষয় : দুর্নীতি ডা. শফিকুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুর্নীতি আমাদের চরিত্র নয়, ঢাকা-১৫ আসনে বললেন: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত