দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

দেশকে অস্থিতিশীল করে তুলতেইজামায়াতের ষড়যন্ত্র : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’

আরো পড়ুন , কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক মন্তব্য গ্রহণযোগ্য নয় : তারেক রহমান

তিনি বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’

জামায়াতের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। এটা অবাস্তব কথা।’ 

নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তবে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না—এমন প্রতিশ্রুতি দেওয়া বাটপারি ছাড়া আর কিছু নয়।’ 

বিষয় : আফগানিস্তান অস্থিতিশীল চরম অন্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দেশকে অস্থিতিশীল করে তুলতেইজামায়াতের ষড়যন্ত্র : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’

আরো পড়ুন , কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক মন্তব্য গ্রহণযোগ্য নয় : তারেক রহমান

তিনি বলেন, ‘শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’

জামায়াতের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। এটা অবাস্তব কথা।’ 

নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তবে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না—এমন প্রতিশ্রুতি দেওয়া বাটপারি ছাড়া আর কিছু নয়।’ 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত