চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা বা ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে, তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন বিএনপির এই নেতা।আরও পড়ুন, সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম আর নেইরিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা, উৎপাদনমুখী অর্থনীতি ও সাহসী রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের স্বার্থে জিয়াউর রহমান আপসহীন ছিলেন।তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তার ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হন।আরও পড়ুন, পূর্ব রামপুরায় সালামবাগ মসজিদে ঈদের জামাতে নাহিদ ইসলামবর্তমান রাষ্ট্রব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা বা সংকট থাকতে পারে। তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আইনের শাসন নিশ্চিত করা। যেকোনো অপরাধের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং জনগণ সেটি পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।আরও পড়ুন, দেশের মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রুহুল কবির রিজভীগণতন্ত্রকে শক্তিশালী করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয়।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। শনিবার ভোরে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি।