জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি, এই ঘোষিত তারিখ পরবর্তী সময়ে যাতে না পিছায়; যাতে ইলেকশনটা যথা সময়ে অনুষ্ঠিত হয়।কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
আরো পড়ুন , নির্বাচনী সমঝোতায় নুরের জন্য আসন ছেড়ে দিল বিএনপি
যথা সময়ে যাতে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি।সুষ্ঠু ভোট আয়োজনে ইসির প্রতি আস্থা রয়েছে কিনা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। আমরা বলেছি, আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায়, তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব। তারা (ইসি) বলছে, তারা সক্ষমতা বাড়াচ্ছে। প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে কোনও আশঙ্কা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার নির্বাচন কমিশনের কাছে বলেছি, যাতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন করা যায়। নির্বাচন কমিশন যেন কোনও ছোট ভুল না করে, যাতে ডেট পিছিয়ে না যায়। আমরা আজ অনুরোধ জানিয়েছি, মনোনয়ন আবেদনের যে ডেটগুলো আছে সেগুলো রিথিংকিং করা যায় কিনা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন