দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপি'র সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টা

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ওয়াহেদুজ্জামান মাবু। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি জনাব চাঁদ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু।

আরও পড়ুন, আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন আগরতলাস্থ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলায়ী

এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম,কোলকোন্দ ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান বেন্জু, লক্ষীটারি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহব্বত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান।পরে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : অস্থিতিশীল অপচেষ্টা সমাবেশ ও মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপি'র সমাবেশ ও মিছিল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ওয়াহেদুজ্জামান মাবু। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি জনাব চাঁদ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু।

আরও পড়ুন, আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন আগরতলাস্থ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলায়ী

এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম,কোলকোন্দ ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান বেন্জু, লক্ষীটারি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহব্বত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান।পরে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x