দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মীর হেলাল

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পরাজিত ও পলাতক শক্তি পারস্পরিক যোগসাজশে নানা ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।শনিবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় ব্যারিস্টার মীর হেলাল বলেন, “বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে কখনো মাথানত করবে না। দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।” জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশ পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন বাস্তবতা মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, 

আরও  পড়ুন, টঙ্গী-ঘোড়াশাল সড়কে প্রাণ গেল বৃদ্ধের, আহত দুই নারী

জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময়ের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। দেশের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং জনগণের কল্যাণে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকবে।"চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তিনি। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়া মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিষয় : সাংগঠনিক অস্থিতিশীল অপচেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মীর হেলাল

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত