দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

টঙ্গী-ঘোড়াশাল সড়কে প্রাণ গেল বৃদ্ধের, আহত দুই নারী

সড়কে প্রাণ গেল বৃদ্ধের, আহত দুই নারী

টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী। দুর্ঘটনার পর দুটি গাড়িই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।রোববার দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।নিহত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী মো. হাফিজ শেখ। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মীরের বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হাফিজ শেখ।

আরও  পড়ুন, চন্দ্রা-দুবাই সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, দীর্ঘ সারিতে চরম ভোগান্তি

 অটোরিকশাটি বাঘের পাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের পর অটোরিকশার যাত্রী হাফিজ শেখ ও দুই নারী সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় দুটি গাড়িই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজ শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত দুই নারীকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।কালীগঞ্জ থানার এসআই জাবেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি গাড়িই পালিয়ে গেছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : সংঘর্ষে আহত দুই নারী পিকআপ ভ্যানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

টঙ্গী-ঘোড়াশাল সড়কে প্রাণ গেল বৃদ্ধের, আহত দুই নারী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী। দুর্ঘটনার পর দুটি গাড়িই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।রোববার দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।নিহত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী মো. হাফিজ শেখ। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মীরের বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হাফিজ শেখ।

আরও  পড়ুন, চন্দ্রা-দুবাই সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, দীর্ঘ সারিতে চরম ভোগান্তি

 অটোরিকশাটি বাঘের পাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের পর অটোরিকশার যাত্রী হাফিজ শেখ ও দুই নারী সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় দুটি গাড়িই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজ শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত দুই নারীকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।কালীগঞ্জ থানার এসআই জাবেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি গাড়িই পালিয়ে গেছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত