দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই"। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। 

বিএনপি চেয়ারম্যান বলেন, আজ যদি দেশ গড়তে হয়, যদি প্রায় বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সিরাজগঞ্জের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ দেখলেই তাঁত শিল্পের কথা মনে পড়ে। এই ঐতিহ্যবাহী শিল্প শুধু জেলার নয়, দেশের গর্ব। 

আরও পড়ুন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মেলান্দহে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিরাজগঞ্জের তাঁত শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এতে করে তাঁতশিল্পের সঙ্গে জড়িত লাখো শ্রমিক ও কারিগর উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে দুঃসময় পার করেছে, সে কথাও স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, কিছুক্ষণ আগেই সিরাজগঞ্জের একজন কন্যার বক্তব্য সবাই শুনেছেন, যিনি আওয়ামী লীগের সময় পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন। শুধু নিজেদের ভালো থাকলেই চলবে না, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। রাষ্ট্র পরিচালনায় মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। জনসভায় তারেক রহমান আরও বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ভোটের অধিকার কেড়ে নেওয়া না যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয় : বিএনপি তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত