দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

আলীকদমে ধানের শীষের পথসভা, উন্নয়ন ও ভোটাধিকার রক্ষার আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (৩১/১/২৬) বিকেলে আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান- ৩০০ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান একটি বৈচিত্র্যময় জেলা। এখানে পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে। এই অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।” তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”

তিনি দাবি করেন, অতীতের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এ সময় তিনি আলীকদমসহ পুরো বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, যুব সমাজ ও ছাত্রসমাজই দেশের পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।” তিনি বলেন, তরুণ প্রজন্মকে রাজপথে সক্রিয় থেকে ভোটারদের সচেতন করতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে কাজ করতে হবে।

আরও পড়ুন, ফুলবাড়িয়া ইউনিয়ের ধানের শীষের গণসংযোগ

পথসভায় সভাপতিত্ব ও নেতৃত্ব দেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম। তিনি বলেন, ুআলীকদমের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। সঠিক নেতৃত্বের অভাবে এই এলাকার সম্ভাবনা কাজে লাগানো যায়নি।” তিনি বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর নেতৃত্বে আলীকদমসহ পুরো বান্দরবান জেলার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।পথসভায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। তারা হাতে ধানের শীষের প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

স্থানীয় নেতারা জানান, পথসভাকে ঘিরে আলীকদমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। অনেকেই প্রার্থী ও নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান।পথসভা শেষে নেতারা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান বক্তারা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। পথসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিষয় : আলীকদম আহ্বান পথসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আলীকদমে ধানের শীষের পথসভা, উন্নয়ন ও ভোটাধিকার রক্ষার আহ্বান

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত