দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

গফরগাঁওয়ে মাও. ইসমাইল হোসেন সোহেলের বিশাল নির্বাচনী গণমিছিল

নির্বাচনী প্রচারণার ১০ম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও এগারো দল সমর্থিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে গফরগাঁও পৌরসভায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৬) বেলা ৩টা থেকে গফরগাঁওয়ের ইমামবাড়ী ঈদগাহ মাঠে একের পর এক স্লোগানে স্লোগানে গণমিছিল প্রবেশ করতে থাকে। বা’দ আসর মিছিলটি ইমামবাড়ী এলাকা থেকে শুরু হয়ে গফরগাঁও থানা ও জামতলা মোড় অতিক্রম করে স্টেডিয়াম সংলগ্ন সড়ক দিয়ে মধ্যবাজার প্রদক্ষিণ করে পুনরায় জামতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, তিনি নির্বাচিত হলে গফরগাঁও থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সম্পূর্ণভাবে নির্মূল করবেন। গফরগাঁও অটো সিএনজি স্টেশনকে চাঁদাবাজিমুক্ত করা হবে এবং বাজারের ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা হবে।

আরও পড়ুন, ১৭ বছর কোন উন্নয়নের ছোয়া লাগেনী হাটহাজারীতে, ধইয়ের পথ সভায় ব্যারিষ্টা মীর হেলাল

তিনি আরও বলেন, গফরগাঁওয়ের স্কুল, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। গফরগাঁওয়ের বুক চিরে এশিয়ান হাইওয়ের পাশে একটি শিল্পনগরী গড়ে তোলা হবে, যেখানে নারীদের ও যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গফরগাঁওকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে এগারো দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিষয় : গফরগাঁও গণমিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে মাও. ইসমাইল হোসেন সোহেলের বিশাল নির্বাচনী গণমিছিল

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x