ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুনেত্রা পাওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্ত্রী সুনেত্রাই হতে যাচ্ছেন মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী উপমুখ্যমন্ত্রী।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানার গেছে। খবর এনডিটিভির।শপথ গ্রহণের ব্যাপারে কোনো পরামর্শ নেওয়া হয়নি জানিয়ে অজিত পাওয়ারের চাচা শারদ পাওয়ার বারামতিতে সংবাদ সম্মেলনে বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানি না। এ সিদ্ধান্তটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নিয়েছে।
আরো পড়ুন , সীমান্ত সংঘর্ষে পাকিস্তানে ৪১ সন্ত্রাসী নিহত, দাবি আইএসপিআরের
এ বিষয়ে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আমি নিজেই সংবাদমাধ্যমের সূত্র ধরে এ শপথ গ্রহণের খবর জানতে পেরেছি।২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার তার চাচার সঙ্গ ছেড়ে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। অজিতের দল এনসিপি বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এরপর থেকেই শারদ পাওয়ারের সঙ্গে অজিতের রাজনৈতিক ও পারিবারিক বিভাজন তৈরি হয়।
বিষয় : উপমুখ্যমন্ত্রী ভারতের মহারাষ্ট্রের

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন