যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন, একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না।
আরো পড়ুন , কিছু রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাস চালাতে চাইছে : শিবির সভাপতি
নির্বাচনী ইশতেহার উল্লেখ করে পাটওয়ারী বলেন, শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচাবাজারের সংকটগুলা রয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার-এগুলা নিয়ে কাজ করবো। তবে এক নাম্বার এজেন্ডা ঢাকা-৮ এ শহীদ ওসমান হাদির বিচার। দুই নাম্বার হলো সন্ত্রাস, তারপরে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন, একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না।

আপনার মতামত লিখুন