গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি এলাকায় খনি ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। খনিটি উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত। প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানিয়েছে বলে বার্তা প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়, গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কোলটান খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
আরো পড়ুন , মার্কিন হামলা রুখতে আঙ্কারায় সফরে আরাঘচি, তুরস্কের সমর্থন নিশ্চিত
মুইসা বলেন, ‘ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, ‘এখন বর্ষাকাল চলছে। মাটি নরম ও দুর্বল। ভুক্তভোগীরা খনির ভেতরে থাকার সময়ই মাটি ধসে পড়ে।’
এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত উত্তর কিভু প্রদেশের গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি। তবে প্রাণহানির সংখ্যা অনেক বেশি বলে ইঙ্গিত দেন তিনি।
বিষয় : অভিযান দুই শতাধিক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন