বান্দরবানে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু আফসান ইয়াহিয়া। লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান। গত মঙ্গলবার (২৯/১/২৬) বিকেলে রুপসীপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আবু আফসান ইয়াহিয়া স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি এ দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মুক্তির প্রতীক। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। আগামীর বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তিনি তরুণ সমাজকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। পথসভায় আরও বক্তব্য দেন বান্দরবান-৩০০ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি বলেন, “বান্দরবান একটি বৈচিত্র্যময় জনপদের জেলা। এখানে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে তিনি বান্দরবানের মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
আরও পড়ুন, র্যাবের অভিযানে ফরিদপুরে লুট হওয়া গ্রেনেড ও গুলি উদ্ধার
এ সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে। আগামী দিনগুলোতেও বান্দরবানের বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা অব্যাহত থাকবে বলে তারা জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন