নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লার প্রতীক না রাখতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামী।জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা আবেদন পত্রটি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর দেওয়া হয়।
আরো পড়ুন , রাজশাহীতে তারেক রহমানের জনসভায় মিলল বিশাল জনস্রোত
আবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার ওরফে সারোয়ার তুষারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি।
বিষয় : জামায়াত ব্যালট দাঁড়িপাল্লা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লার প্রতীক না রাখতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামী।জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা আবেদন পত্রটি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর দেওয়া হয়।
আরো পড়ুন , রাজশাহীতে তারেক রহমানের জনসভায় মিলল বিশাল জনস্রোত
আবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার ওরফে সারোয়ার তুষারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি।

আপনার মতামত লিখুন