দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

আ.লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার তো নৌকা নাই। হাসিনা ভারতে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছে। আমরা বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও–১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র ১৫ দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি ১৫ বছর আগে। মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি। সব ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট তিনি দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন।

তিনি বলেন, আমরা এখন একটু স্বস্তিতে আছি, আরামে আছি। তবে পুরোপুরি আরামে নেই। জিনিসপত্রের দাম খুব বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনে হয় আগের চেয়ে একটু ভালো হয়েছে। সব মিলিয়ে এখন একটা সময় এসেছে যে আমরা শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারছি। যদি নির্বাচনটা হয়, আমরা সবাই যদি ভোট দিতে পারি, একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকব বলে আমি আশা করি।

আরও পড়ুন, স্ত্রী ও সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক জামিনে মুক্তি পেলেন জুয়েল হাসান

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল। ১৯৯১ সালে আমাদের সঙ্গে ছিল না। আমাদের সঙ্গে আসছে ২০০১ সালে। ২০০১ সালে আমাদের সরকারে ছিল, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকারে তারা আমাদের সঙ্গেই ছিল। এখন তারা বলতেছে, আমরা নাকি ওই সময় দুর্নীতি করেছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা। তাহলে ওই দায় তোমারও তো ঘাড়ে এসে পড়ে। তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। আমরা কোনো দুর্নীতি করিনি। আমরা সেই সময় দেশকে আগায় নিয়ে গেছি।

বিষয় : মির্জা ফখরুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আ.লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার তো নৌকা নাই। হাসিনা ভারতে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছে। আমরা বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও–১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র ১৫ দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি ১৫ বছর আগে। মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি। সব ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট তিনি দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন।

তিনি বলেন, আমরা এখন একটু স্বস্তিতে আছি, আরামে আছি। তবে পুরোপুরি আরামে নেই। জিনিসপত্রের দাম খুব বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনে হয় আগের চেয়ে একটু ভালো হয়েছে। সব মিলিয়ে এখন একটা সময় এসেছে যে আমরা শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারছি। যদি নির্বাচনটা হয়, আমরা সবাই যদি ভোট দিতে পারি, একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকব বলে আমি আশা করি।

আরও পড়ুন, স্ত্রী ও সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক জামিনে মুক্তি পেলেন জুয়েল হাসান

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল। ১৯৯১ সালে আমাদের সঙ্গে ছিল না। আমাদের সঙ্গে আসছে ২০০১ সালে। ২০০১ সালে আমাদের সরকারে ছিল, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকারে তারা আমাদের সঙ্গেই ছিল। এখন তারা বলতেছে, আমরা নাকি ওই সময় দুর্নীতি করেছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা। তাহলে ওই দায় তোমারও তো ঘাড়ে এসে পড়ে। তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। আমরা কোনো দুর্নীতি করিনি। আমরা সেই সময় দেশকে আগায় নিয়ে গেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত