দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

লক্ষ্মীপুরে জামাতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান 

ডা. শফিকুর রহমানের আগমন ও জনসভার প্রস্তুতি বিষয়ে জানাতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, জনসভায় প্রায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। জনসভায় জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের বিষয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানান তারা।

এ সময় জনসভা সফল করতে সকাল থেকেই সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

আরও পড়ুন, বারহাট্টায় সারের কৃত্রিম সংকট চাহিদার সমান বরাদ্দ থাকলেও সরকারি মূল্য কাগজে কলমে

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন মুহাম্মদ নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন ও মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয় : নির্বাচন গণভোট লক্ষ্মীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে জামাতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান 

ডা. শফিকুর রহমানের আগমন ও জনসভার প্রস্তুতি বিষয়ে জানাতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, জনসভায় প্রায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। জনসভায় জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের বিষয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানান তারা।

এ সময় জনসভা সফল করতে সকাল থেকেই সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

আরও পড়ুন, বারহাট্টায় সারের কৃত্রিম সংকট চাহিদার সমান বরাদ্দ থাকলেও সরকারি মূল্য কাগজে কলমে

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন মুহাম্মদ নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন ও মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত