প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে জামাতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
ইসমাইল হোসেন, , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ডা. শফিকুর রহমানের আগমন ও জনসভার প্রস্তুতি বিষয়ে জানাতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, জনসভায় প্রায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। জনসভায় জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের বিষয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানান তারা।এ সময় জনসভা সফল করতে সকাল থেকেই সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।আরও পড়ুন, বারহাট্টায় সারের কৃত্রিম সংকট চাহিদার সমান বরাদ্দ থাকলেও সরকারি মূল্য কাগজে কলমেসংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন মুহাম্মদ নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন ও মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত