দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

জনগণ নির্বাচনে অবাধ ভোট নিশ্চিত করবে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না। তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখ যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ভোট দেওয়া শেষ করেই বাড়ি ফিরে যাবেন না, ভোট কেন্দ্রের সামনে থাকতে হবে।তিনি জানান, বহু বছর মানুষ ভোট দিতে পারেনি, অতীতে নানাভাবে ভোট লুট হয়েছে। এবার সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।

গাজীপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা পেশ করে তারেক রহমান বলেন, জয়দেবপুর রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ, খাল খনন, শিল্প-কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। তার এ পরিকল্পনা বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চান তিনি।

এ সময় ভোটারদের কাছে গাজীপুরের পাঁচটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। প্রার্থীরা হলেন— মজিবুর রহমান (গাজীপুর-১), এম মনজুরুল করীম রনি (গাজীপুর-২), এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) এবং ফজলুল হক মিলন (গাজীপুর-৫)।

মহানগর সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এম মঞ্জুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় জেলার পাঁচ প্রার্থী ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল,কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটো, হুমায়ুন কবির খান, মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন, খন্দকার আজিজুর রহমান পেরা, মোতালেব হোসেন, হুমায়ুন কবির সরকার, আবু তাহের মুসল্লী, সরকার জাবেদ আহমেদ সুমনসহ নেতারা বক্তব্য রাখেন।

বিষয় : জনগণেরঐক্য ভোটার স্বৈরাচার স্বৈরাচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনগণ নির্বাচনে অবাধ ভোট নিশ্চিত করবে : তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না। তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখ যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ভোট দেওয়া শেষ করেই বাড়ি ফিরে যাবেন না, ভোট কেন্দ্রের সামনে থাকতে হবে।তিনি জানান, বহু বছর মানুষ ভোট দিতে পারেনি, অতীতে নানাভাবে ভোট লুট হয়েছে। এবার সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।

গাজীপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা পেশ করে তারেক রহমান বলেন, জয়দেবপুর রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ, খাল খনন, শিল্প-কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। তার এ পরিকল্পনা বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চান তিনি।

এ সময় ভোটারদের কাছে গাজীপুরের পাঁচটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। প্রার্থীরা হলেন— মজিবুর রহমান (গাজীপুর-১), এম মনজুরুল করীম রনি (গাজীপুর-২), এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) এবং ফজলুল হক মিলন (গাজীপুর-৫)।

মহানগর সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এম মঞ্জুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় জেলার পাঁচ প্রার্থী ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল,কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটো, হুমায়ুন কবির খান, মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন, খন্দকার আজিজুর রহমান পেরা, মোতালেব হোসেন, হুমায়ুন কবির সরকার, আবু তাহের মুসল্লী, সরকার জাবেদ আহমেদ সুমনসহ নেতারা বক্তব্য রাখেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত