দৈনিক সংবাদ দিগন্ত

নীলনকশা আঁকছেন জয়া

 নীলনকশা আঁকছেন জয়া

দুই বাংলার দাপুটে অভিনেত্রী জয়া আহসান। তার কাজ মানেই নতুনত্বের ছোঁয়া। এবার কলকাতার সিনেমা ‘ওসিডি’ নিয়ে এক ভিন্ন রূপে হাজির হলেন তিনি। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’র ট্রেলার।সিনেমার ট্রেলার ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’

আরো পড়ুন , প্যারিসিয়ান লুকে ম্রুণাল

মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে দর্শকদের চমকে দিয়েছেন জয়া। পুরো ট্রেলারজুড়ে ছিল তার রহস্যময়, রূদ্র ব্যক্তিত্ব।‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এমন একটি মানসিক সমস্যা যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।

ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা সারা জীবন কীভাবে একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।

সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়

বিষয় : অভিনেত্রী নতুনত্ব প্রতীক্ষিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নীলনকশা আঁকছেন জয়া

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

দুই বাংলার দাপুটে অভিনেত্রী জয়া আহসান। তার কাজ মানেই নতুনত্বের ছোঁয়া। এবার কলকাতার সিনেমা ‘ওসিডি’ নিয়ে এক ভিন্ন রূপে হাজির হলেন তিনি। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’র ট্রেলার।সিনেমার ট্রেলার ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’

আরো পড়ুন , প্যারিসিয়ান লুকে ম্রুণাল

মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে দর্শকদের চমকে দিয়েছেন জয়া। পুরো ট্রেলারজুড়ে ছিল তার রহস্যময়, রূদ্র ব্যক্তিত্ব।‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এমন একটি মানসিক সমস্যা যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।

ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা সারা জীবন কীভাবে একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।

সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত