দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার পরিবার সদস্যসহ ১৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে ২৯ জানুয়ারি সকালে দুদকে তার বক্তব্য প্রদানের জন্য ডাকা হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যসহ গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের দুদকে তাদের বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন, নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য ইসি-র বিশেষ নিরাপত্তা পরিপত্র
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদান না করলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিষয় : দুর্নীতি অনুসন্ধান দুদক সামিট গ্রুপ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার পরিবার সদস্যসহ ১৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে ২৯ জানুয়ারি সকালে দুদকে তার বক্তব্য প্রদানের জন্য ডাকা হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যসহ গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের দুদকে তাদের বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন, নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য ইসি-র বিশেষ নিরাপত্তা পরিপত্র
নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদান না করলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন