দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

শুভ জন্মদিন মির্জা ফখরুল আজ পূর্ণ হলো ৭৯ বছর

মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৯ বছরে পা দিলেন।

বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৯ বছরে পা দিলেন। জীবনের আরেকটি বছর পেরিয়ে জন্মদিনের এই দিনে তিনি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বাইরে গিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি। রাত ১২টা ১ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগম ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিএনপি মহাসচিব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই সময়টুকু তিনি একান্তভাবে পরিবারের জন্য রেখেছিলেন।

আরো পড়ুন ,রাজশাহীতে বৃহস্পতিবার তারেক রহমানের সমাবেশ

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুলের জন্মদিনে বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানান। ফোনকল ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজন, শুভানুধ্যায়ী এবং অনুসারীদের শুভেচ্ছা বার্তায় তিনি সিক্ত হন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সুধীজনরা তাকে অভিনন্দন জানান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আলাপকালে তিনি জানান, টানা নির্বাচনী কর্মসূচির কারণে ধুলাবালি ও আবহাওয়ার প্রভাব গলায় ব্যথা সৃষ্টি করেছে, তবে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বিষয় : ফখরুল জন্মদিন ৭৯ বছর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শুভ জন্মদিন মির্জা ফখরুল আজ পূর্ণ হলো ৭৯ বছর

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৯ বছরে পা দিলেন। জীবনের আরেকটি বছর পেরিয়ে জন্মদিনের এই দিনে তিনি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বাইরে গিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি। রাত ১২টা ১ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগম ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিএনপি মহাসচিব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই সময়টুকু তিনি একান্তভাবে পরিবারের জন্য রেখেছিলেন।

আরো পড়ুন ,রাজশাহীতে বৃহস্পতিবার তারেক রহমানের সমাবেশ

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুলের জন্মদিনে বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানান। ফোনকল ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজন, শুভানুধ্যায়ী এবং অনুসারীদের শুভেচ্ছা বার্তায় তিনি সিক্ত হন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সুধীজনরা তাকে অভিনন্দন জানান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আলাপকালে তিনি জানান, টানা নির্বাচনী কর্মসূচির কারণে ধুলাবালি ও আবহাওয়ার প্রভাব গলায় ব্যথা সৃষ্টি করেছে, তবে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত