দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ভোলায় রাজনৈতিক সংঘাতে উত্তেজনা আহত সংখ্যা ১৩

ভোলায় রাজনৈতিক সংঘাতে উত্তেজনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম জানান, পক্ষিয়া ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ওই ইউনিয়নের জামায়াত একটি মিছিল বের করে। মিছিলকারীরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারকে তুলে নিয়ে মারধর করেন।

আরো পড়ুন , আ.লীগ নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত তিন পুলিশ

 খবর পেয়ে বিএনপির অন্তর মাতাব্বর, লিমন মাতাব্বর, রাজু ও মামুন তাকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জসিম মাতাব্বরসহ ছয়জন আহত হন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজারের দলীয় কার্যালয় থেকে জামায়াত একটি মিছিল বের করে। এ সময় বিএনপির কর্মীরা হামলা চালালে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। 

পরে নুরুল ইসলাম মাস্টার নামে একজন জামায়াত কর্মী বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয় : ভোলা আহত ধাওয়া–পাল্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোলায় রাজনৈতিক সংঘাতে উত্তেজনা আহত সংখ্যা ১৩

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম জানান, পক্ষিয়া ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ওই ইউনিয়নের জামায়াত একটি মিছিল বের করে। মিছিলকারীরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারকে তুলে নিয়ে মারধর করেন।

আরো পড়ুন , আ.লীগ নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত তিন পুলিশ

 খবর পেয়ে বিএনপির অন্তর মাতাব্বর, লিমন মাতাব্বর, রাজু ও মামুন তাকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জসিম মাতাব্বরসহ ছয়জন আহত হন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজারের দলীয় কার্যালয় থেকে জামায়াত একটি মিছিল বের করে। এ সময় বিএনপির কর্মীরা হামলা চালালে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। 

পরে নুরুল ইসলাম মাস্টার নামে একজন জামায়াত কর্মী বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত