বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি রবিবার বিকাল চারটায় পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে বেলের ঘাট মোড় প্রদক্ষিণ করে চৌমাথা ফ্লাইওভারের নিচে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ীুসাদুল্লাপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি মাঠে আছে এবং থাকবে।
আরও পড়ুন, শিবগঞ্জে ডাকাত সন্দেহে ট্রাকসহ গোবিন্দগঞ্জ থানার শিবপুর গ্রামের আরিফুল আটক
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহনুদুন্নবী নবী টিটুল,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণমিছিল ঘিরে পলাশবাড়ী শহরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণমিছিলে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন