দৈনিক সংবাদ দিগন্ত

চলচ্চিত্রে ফিরছে ছোট পর্দার প্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন

নিশো-মেহজাবীন বড় পর্দায়

ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে। এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুন, মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় বিতর্কিত বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।

বিষয় : সিনেমা জুটি আফরান নিশো মেহজাবীন চৌধুরী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চলচ্চিত্রে ফিরছে ছোট পর্দার প্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে। এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুন, মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় বিতর্কিত বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত