দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ, নতুন দায়িত্বে ফয়েজ মোহাম্মদ

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুরকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উক্ত কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে। এবং একই সঙ্গে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মেহেরপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি ফয়েজ মোহাম্মদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে। ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল আজিম অবসর গ্রহণের পর মহসিন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, নিজের স্বার্থ ও পদোন্নতির উদ্দেশ্যে তিনি নিয়মনীতি উপেক্ষা করে কলেজের নাম পরিবর্তন করেন। এ সময় তাকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিভিন্ন দলীয় ও নির্বাচনী সভা-সমাবেশে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায়। এমনকি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রচারণা ও মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন, একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: সালাহউদিন আহমেদ

এছাড়াও কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম ব্যবহার করে প্রায় ৩০ লাখ টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, কলেজকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নিয়মিত আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও ভুরিভোজের আয়োজন করা হয়, যা কলেজের তহবিল থেকে ব্যয় করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজের ম্যানেজিং কমিটি সর্বসম্মতিক্রমে মহসিন আলী আঙ্গুরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ করে এবং সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করে।

বিষয় : দুর্নীতি মেহেরপুর অপসারণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ, নতুন দায়িত্বে ফয়েজ মোহাম্মদ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুরকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উক্ত কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে। এবং একই সঙ্গে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মেহেরপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি ফয়েজ মোহাম্মদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে। ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল আজিম অবসর গ্রহণের পর মহসিন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, নিজের স্বার্থ ও পদোন্নতির উদ্দেশ্যে তিনি নিয়মনীতি উপেক্ষা করে কলেজের নাম পরিবর্তন করেন। এ সময় তাকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিভিন্ন দলীয় ও নির্বাচনী সভা-সমাবেশে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায়। এমনকি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রচারণা ও মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন, একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: সালাহউদিন আহমেদ

এছাড়াও কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম ব্যবহার করে প্রায় ৩০ লাখ টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, কলেজকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নিয়মিত আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও ভুরিভোজের আয়োজন করা হয়, যা কলেজের তহবিল থেকে ব্যয় করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজের ম্যানেজিং কমিটি সর্বসম্মতিক্রমে মহসিন আলী আঙ্গুরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ করে এবং সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত