দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

চট্টগ্রামের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে চট্টগ্রামের সার্বিক নির্বাচনী প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাপ্রধানের উপস্থিতিতে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী প্রধান বলেন, জাতির প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

আরও পড়ুন, আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতা বিএনপিতে যোগদান

উপস্থাপনা শেষে সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চলমান প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এছাড়াও তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিষয় : চট্টগ্রাম সেনাপ্রধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে চট্টগ্রামের সার্বিক নির্বাচনী প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাপ্রধানের উপস্থিতিতে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী প্রধান বলেন, জাতির প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

আরও পড়ুন, আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতা বিএনপিতে যোগদান

উপস্থাপনা শেষে সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চলমান প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এছাড়াও তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত