দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। জেলা কারাগার সূত্র জানায়, বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারে প্রায় এক হাজার বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৬০ জন সাজাপ্রাপ্ত আসামি পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধন না করায় বাকি বন্দিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

কুষ্টিয়ার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা কারাগারের ৬০ জন সাজাপ্রাপ্ত বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। কারাগারের ধারণক্ষমতা ৬০০ হলেও বর্তমানে প্রায় এক হাজার বন্দি এখানে অবস্থান করছেন।” 

চার আসনে ২৫ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর):

এই আসনে আটজন প্রার্থী রয়েছেন—

বিএনপির রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দীন, জাতীয় পার্টির (জেপি) মো. শাহারিয়ার জামিল, গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান হাবলু মোল্লা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান।

কুষ্টিয়া-২ (মিরপুরুভেড়ামারা):

এখানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—

জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর, বিএনপির রাগীব রউফ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নূর উদ্দীন আহমেদ।

কুষ্টিয়া-৩ (সদর):

এই আসনে ছয়জন প্রার্থী রয়েছেন—

জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আখন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মুস. রুমপা খাতুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মীর নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম এবং বিএনপির মো. জাকির হোসেন সরকার।

কুষ্টিয়া-৪ (কুমারখালীুখোকসা):

এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—

বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ এবং বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম।

কুষ্টিয়ায় ভোটার সংখ্যা

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলায় হালনাগাদকৃত মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ২৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে—

কুষ্টিয়া-১ আসনে ভোটার: ৩,৯৯,৮৪৩ জন

কুষ্টিয়া-২ আসনে ভোটার: ৪,৭২,৭২৭ জন

কুষ্টিয়া-৩ আসনে ভোটার: ৪,৩৫,৩৬০ জন

কুষ্টিয়া-৪ আসনে ভোটার: ৪,১৯,৪০৪ জন

পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগকে নির্বাচন ব্যবস্থায় একটি নতুন ও তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

বিষয় : নির্বাচন বন্দি পোস্টাল কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত