দেশের ৭৪টি কারাগারে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন প্রায় ৮২ হাজার বন্দি। ঈদকে কেন্দ্র করে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা মানবিক ও বিশেষ আয়োজন। বৃহস্পতিবার সকাল ৮টায় বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জামাত শেষে বন্দিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।আরও পড়ুন, মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমানপরে বন্দিদের জন্য পরিবেশন করা হয় বিশেষ খাবার। সকালের নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে ছিল পোলাও, রোস্ট, গরু ও খাসির মাংস, চমচম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে রাখা হয়েছে ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।আরও পড়ুন, আজ পবিএ ঈদুল আজহাকারা অধিদপ্তর জানিয়েছে, ঈদ উপলক্ষে বন্দিদের স্বজনদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফ্রি জুস কর্নার, শিশুদের জন্য চকলেট ও চিপস বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত সাক্ষাৎ ও কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা বিভিন্ন আলোচিত মামলার ১৩০ জন বিশেষ বন্দিও এসব সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক।আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিএছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ঈদের জামাতে অংশ নেন বলে জানা গেছে। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় বিশেষ নিরাপত্তার মধ্যে পৃথক কক্ষে অবস্থান করছেন। কারা সূত্র জানায়, ঈদের দ্বিতীয় দিনে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে বন্দিদের জন্য বাড়তি সাক্ষাৎ ও পারিবারিক যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।