দৈনিক সংবাদ দিগন্ত

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, সাইবার ক্রাইমের সহায়তা চাইলেন

ট্রলিং ও অপপ্রচার বন্ধে সাইবার ক্রাইমের সহায়তা চাইলেন বুবলী

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি। সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।

এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে নায়িকা বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন, আলোচনায় রিমি সেন

এদিকে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী, এমন গুঞ্জন বাজারে ছড়িয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্য রেখেছেন তিনি। বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। 

বিষয় : অভিনেত্রী অভিনয়শিল্পী শবনম বুবলী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, সাইবার ক্রাইমের সহায়তা চাইলেন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি। সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।

এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে নায়িকা বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন, আলোচনায় রিমি সেন

এদিকে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী, এমন গুঞ্জন বাজারে ছড়িয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্য রেখেছেন তিনি। বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত