দৈনিক সংবাদ দিগন্ত

মাতৃত্বেই পূর্ণতা শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বাণিজ্যিক সিনেমার গ্ল্যামারাস নায়িকা থেকে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে ক্যারিয়ারের নানা সাফল্যের পরও জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে মাতৃত্বকেই বেছে নিয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, অভিনয় জীবনে এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। তার ভাষায়, ‘ক্যারিয়ারে এখনো কিছুই করিনি বলে মনে হয়। অনেক পথচলা ও অর্জন এখনো বাকি।’তবে পেশাগত সাফল্যের চেয়ে ব্যক্তিগত জীবনের একটি মুহূর্ত তার কাছে সবচেয়ে মূল্যবান। আরও ও পড়ুন, কোয়েলের পদত্যাগশুভশ্রী বলেন, ‘আমি যেদিন প্রথম মা হয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’পরিচালক রাজ চক্রবর্তী-র সঙ্গে সংসার জীবনে ২০২০ সালে তাদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। পরে পরিবারে আসে কন্যাসন্তান ইয়ালিনি।মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত রয়েছেন শুভশ্রী। একসময় বিয়ে বা সন্তান হওয়ার পর অভিনেত্রীদের ক্যারিয়ার থমকে যায়—এমন ধারণা থাকলেও সেই প্রচলিত ধারণা ভেঙেছেন তিনি।শিগগিরই তাকে দেখা যাবে নতুন চলচ্চিত্র অভিমান-এ। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে দেশু ৭

মাতৃত্বেই পূর্ণতা শুভশ্রী