দৈনিক সংবাদ দিগন্ত

আলোচনায় রিমি সেন

আলোচনায় রিমি সেন
আলোচনায় রিমি সেন

২০০০ দশকের শুরুর দিকে আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন রিমি সেন। এরপর একের পর এক ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’সহ আরও অনেক ছবিতে নিয়মিত দেখা গেছে তাকে।  তবে হঠাৎ করেই রুপালি পর্দার আলো থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন রিমি সেন। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রিয়েল এস্টেট ব্যবসায়ী। দুবাইয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসা। এই পেশায় তাকে নতুন পরিচয়ে শিরোনামে তুলে এনেছে। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব, যা তাকে এই কঠিন প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সাহায্য করেছে। দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবির কারণে রিমি সেনকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ান। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। 

আরও পড়ুন, সত্যি এক পরী

প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ তো আমাকে নিয়ে কথা বলছে। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি-এর বাইরে কিছুই না। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আমার সাম্প্রতিক ছবিতে ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কেউ ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় এটা খারাপ হয়েছে, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়-আমি আমার ডাক্তারদের সেটা জানাব।

বিষয় : জনপ্রিয় ব্যবসায়ী রিমি সেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আলোচনায় রিমি সেন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

২০০০ দশকের শুরুর দিকে আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন রিমি সেন। এরপর একের পর এক ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’সহ আরও অনেক ছবিতে নিয়মিত দেখা গেছে তাকে।  তবে হঠাৎ করেই রুপালি পর্দার আলো থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন রিমি সেন। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রিয়েল এস্টেট ব্যবসায়ী। দুবাইয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসা। এই পেশায় তাকে নতুন পরিচয়ে শিরোনামে তুলে এনেছে। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব, যা তাকে এই কঠিন প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সাহায্য করেছে। দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবির কারণে রিমি সেনকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ান। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। 

আরও পড়ুন, সত্যি এক পরী

প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ তো আমাকে নিয়ে কথা বলছে। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি-এর বাইরে কিছুই না। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো আমার সাম্প্রতিক ছবিতে ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কেউ ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় এটা খারাপ হয়েছে, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়-আমি আমার ডাক্তারদের সেটা জানাব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত