দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

ব্যাংক সভায় না যেতে বোর্ড ডিরেক্টরকে হুমকি

ধানমন্ডিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টরের বাসায় গুলি

ব্যাংককেন্দ্রিক বিরোধে গুলি

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দেয়।  পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে, ‘মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।’

বুধবার (২১  জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।  তিনি জানান, এদিন বিকেলের দিকে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলির ঘটনা ঘটে। ওই বাসায় তার মেয়ে ও শ্যালক থাকেন। অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকেন। এদিন তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ওই বাসার সামনে আসেন। পরে তিন যুবক বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন, নগরীর বুকে মাদক স্বর্গ প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

এ সময় তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য ওই বাসার সিকিউরিটি সদস্যকে জানায় এবং একটি চিরকুট দিয়ে যায়। এছাড়া সিসিটিভি ফুটেজে যাতে তাদের দেখা না যায়, সে জন্য যাওয়ার সময় ওই বাসার সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম শুরু করেছি।

বিষয় : ধানমন্ডি চিরকুট হুমকি স্ট্যান্ডার্ড ব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ধানমন্ডিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টরের বাসায় গুলি

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দেয়।  পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে, ‘মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।’

বুধবার (২১  জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।  তিনি জানান, এদিন বিকেলের দিকে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলির ঘটনা ঘটে। ওই বাসায় তার মেয়ে ও শ্যালক থাকেন। অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকেন। এদিন তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ওই বাসার সামনে আসেন। পরে তিন যুবক বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন, নগরীর বুকে মাদক স্বর্গ প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

এ সময় তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য ওই বাসার সিকিউরিটি সদস্যকে জানায় এবং একটি চিরকুট দিয়ে যায়। এছাড়া সিসিটিভি ফুটেজে যাতে তাদের দেখা না যায়, সে জন্য যাওয়ার সময় ওই বাসার সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম শুরু করেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত