দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

পার্বত্য বান্দরবান ৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মোট চারজন প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। 

প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থী সাচিং প্রু ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন শাপলা কলি প্রতীক লাভ করেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, মেহেরপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক হস্তান্তর করেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও বিধিমালা মেনে নির্বাচন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয় : প্রার্থী বান্দরবান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পার্বত্য বান্দরবান ৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মোট চারজন প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। 

প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থী সাচিং প্রু ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন শাপলা কলি প্রতীক লাভ করেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, মেহেরপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক হস্তান্তর করেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও বিধিমালা মেনে নির্বাচন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত