সাভার বাজার এলাকায় ঢাকা-ইন গেস্টহাউস নামে একটা আবাসিক হোটেলে প্রতিনিয়ত অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবন মাদক বিক্রি চলছে। রমরমা এ ব্যবসা নিয়মিত থাকলেও এখন পর্যন্ত তেমন কোন ভূমিকা গ্রহণ করতে পারেননি আইন-শৃঙ্খলা বাহিনী।
তথ্যসূত্রে জানা যায়, থানা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে, সময় নিয়ে তারা অভিযানের সিদ্ধান্ত দেন। অভিযানে যাওয়ার পরে তারা কোন মেয়ে বা মাদক কারবারিকে পান না। এতে জনমানুষ প্রশ্ন উঠেছে তাহলে কি তার আগেই অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন? গণমাধ্যম বা স্থানীয় জনগণকে বোঝানোর জন্যই কি লোক দেখানোই অভিযান?
আরও পড়ুন, গুলশানে ফের বেপরোয়া অবৈধ স্পা সেন্টার
আজ বন্ধ করে দিলে কিছুক্ষণ পর আবার খোলা হয় গেস্ট হাউস টি। এতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্কুল কলেজ মাদ্রাসার সামনে ভিজিটিং কার্ড ফেলে রাখা হয়।পার্ক দেখিয়ে আকৃষ্ট করা হয় গ্রাহককে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সামনে কার্ড বিতরণ করলে অভিভাবকরা লজ্জা পান। অভিভাবকরা প্রশ্ন করে বলেন থানার সামনে একটি আবাসিক হোটেলে এরকম অনৈতি কার্যকলাপ কিভাবে চলে পুলিশ কি নিরব দর্শক?
তবে সাভার থানার অফিসার ইনচার্জ বলেন, এর আগেও এই গেস্ট হাউস টিতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে অতি শীঘ্রই আবারো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : ব্যবসা গেস্ট হাউস

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন