দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভোটারদের হুমকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা : সারজিস

সংসদ সদস্য পদপ্রার্থী মো. সারজিস আলম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়ে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সারজিস আলম।দলটির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা বলতে চাই- ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা।’

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছে। এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেওয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কড়াইল বস্তির একটি প্রোগ্রামে তারেক রহমান একটি দলীয় প্রধান হিসেবে একটা কার্ড দেখাচ্ছেন। তিনি বলছেন—এটা দিয়ে এই হবে, এই হবে। যেটা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না।’

আরো পড়ুন , মানিকগঞ্জে তামাক চাষের প্রভাব কমছে মাটির উর্বরতা

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখায়—যার কোনো অস্তিত নেই। তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোনো নিশ্চিয়তা নাই। সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। তারা এভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও আমরা এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো অভিযোগ দেইনি।’

বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছে—এমন অভিযোগ তুলে সারজিস আলম বলেন, ‘বিএনপির স্থানীয়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা বলতে চাই ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা। যারা এই দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি। কিন্তু দিতে হবে, না দিলে দেখে নিবো—এ ধরনের কথা আমরা কোনোভাবে প্রত্যাশা করিনা। আমরা আজকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে লিখিত অভিযোগ দিবো। কিন্তু এটা কোনোভাবে মেনে নিবো না।’

বিষয় : বিএনপি হুমকি আচরণবিধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোটারদের হুমকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা : সারজিস

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত