দৈনিক সংবাদ দিগন্ত

ইসরাইলের আক্রমণে জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার অফিস ধ্বংস

জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ

জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম (উনরা) সংস্থার সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরের কালান্দিয়ায় অবস্থিত জাতিসংঘের বৃত্তিমূলক স্কুলে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। 

ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (উনরা) হামাসের সাথে সহযোগিতার অভিযোগ করেছে। এই অভিযোগ সংস্থাটি অস্বীকার করেছে। গত বছর ইসরায়েল তাদের ভূখণ্ডে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এই ধ্বংসযজ্ঞ উনরার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ, যেটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করতো

আরো পড়ুন , ভিক্ষার আড়ালে কোটি টাকার ব্যবসা

পশ্চিম তীরে উনরার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিচ বলেছেন, সংস্থাটিকে জানানো হয়েছে যে পুলিশসহ ধ্বংসকারী দলগুলো ভোরে পূর্ব জেরুজালেমের সদর দপ্তরে পৌঁছেছে। নিরাপত্তা হুমকি এবং উস্কানির কারণে প্রায় এক বছর ধরে এই স্থাপনাটি মূলত অব্যবহৃত ছিল, তবুও ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে, সরঞ্জাম জব্দ করে এবং স্থানটি রক্ষার জন্য নিযুক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বের করে দেয়।

শেখ জাররাহ পাড়ায় অবস্থিত স্থাপনার উপরে একটি ইসরায়েলি পতাকা উত্তোলন করা দেখা গেছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটিকে ‘একটি ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছেন।

বিষয় : জাতিসংঘ সংস্থার আক্রমণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসরাইলের আক্রমণে জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার অফিস ধ্বংস

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম (উনরা) সংস্থার সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরের কালান্দিয়ায় অবস্থিত জাতিসংঘের বৃত্তিমূলক স্কুলে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। 

ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (উনরা) হামাসের সাথে সহযোগিতার অভিযোগ করেছে। এই অভিযোগ সংস্থাটি অস্বীকার করেছে। গত বছর ইসরায়েল তাদের ভূখণ্ডে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এই ধ্বংসযজ্ঞ উনরার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ, যেটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করতো

আরো পড়ুন , ভিক্ষার আড়ালে কোটি টাকার ব্যবসা

পশ্চিম তীরে উনরার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিচ বলেছেন, সংস্থাটিকে জানানো হয়েছে যে পুলিশসহ ধ্বংসকারী দলগুলো ভোরে পূর্ব জেরুজালেমের সদর দপ্তরে পৌঁছেছে। নিরাপত্তা হুমকি এবং উস্কানির কারণে প্রায় এক বছর ধরে এই স্থাপনাটি মূলত অব্যবহৃত ছিল, তবুও ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে, সরঞ্জাম জব্দ করে এবং স্থানটি রক্ষার জন্য নিযুক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বের করে দেয়।

শেখ জাররাহ পাড়ায় অবস্থিত স্থাপনার উপরে একটি ইসরায়েলি পতাকা উত্তোলন করা দেখা গেছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটিকে ‘একটি ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত