দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

দিনাজপুরে চোখে পড়ার ‘লিচু চত্বর’

দিনাজপুরে চোখে পড়ার ‘লিচু চত্বর’
দিনাজপুরে চোখে পড়ার ‘লিচু চত্বর’

জেলার প্রবেশমুখে স্থাপিত নান্দনিক স্থাপনা, পর্যটকদের নতুন আকর্ষণ দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নতুন একটি দর্শনীয় স্থাপনা হিসেবে উদ্বোধন হয়েছে ‘লিচু চত্বর’। জেলা পরিচিতির সাথে সাদৃশ্য রেখে এবং স্থানীয় লিচুকে বিশ্ব দরবারে ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে নির্মিত এই চত্বরটি এখন শহরের প্রবেশদ্বারের সৌন্দর্য বৃদ্ধি করছে। চলতি বছরের ৩ জানুয়ারি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম চত্বরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

চত্বরটি পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তৈরি হলেও এখন এটি শুধু একটি মোড় নয়; এটি পর্যটক ও স্থানীয়দের জন্য জনপ্রিয় সেলফি পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে রাতের আলোয় আলোকসজ্জার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায়, যা দূর-দূরান্ত থেকে আসা মানুষের নজর কাড়ছে।দিনাজপুরে লিচু চাষের ইতিহাস প্রায় দেড়শ বছর পুরনো। জানা যায়, ব্রিটিশ আমলে সদর উপজেলার মাশিমপুর গ্রামের আব্দুল হক ভারত থেকে ‘বেদানা’ লিচুর চারা আনে এবং প্রথম রোপণ করেন। বর্তমানে দিনাজপুরের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃত। এখানকার বোম্বাই, মাদ্রাজি, হাড়িয়া ও চায়না-থ্রি লিচু সারা বিশ্বের বাজারে খ্যাতি অর্জন করেছে।

আরও পড়ুন, সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মায়ের ওপর একমাত্র ছেলে ও পুত্রবধূর নৃশংস নির্যাতন, ছেলে গ্রেপ্তার

দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন, লিচু চত্বর আমাদের জেলার ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরছে। এটি শুধুই স্থাপনা নয়, আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক শক্তিশালী প্রতীক। চত্বরটির কারণে পূর্বের ‘সরকারি কলেজ মোড়’ এখন স্থানীয়রা ‘লিচু চত্বর’ নামেই ডাকে। সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করছেন, এটি জেলার পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে।

বিষয় : দিনাজপুর লিচু চত্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দিনাজপুরে চোখে পড়ার ‘লিচু চত্বর’

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত