রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে আজ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মানবিক সহায়তা ও সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। আলোচনায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।
আরও পড়ুন, সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা
বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে। সরকার মনে করছে, দীর্ঘমেয়াদি এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।আজ উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। সেখানে তিনি রোহিঙ্গাদের জীবনযাত্রা, খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে মার্কিন বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।বিশ্লেষকদের মতে, এই সফর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন