দৈনিক সংবাদ দিগন্ত

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ডাকাত সদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হাসান আহমেদ ওরফে কালা হাসান নামে এক রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য নিহত হয়েছেন।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএন। এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এই ঘটনা ঘটে।এপিবিএন সূত্র জানায়, রাতের দিকে সশস্ত্র অবস্থায় একটি ডাকাত দল, যাদের নেতৃত্বে ছিল সাদ্দাম গ্রুপ, ক্যাম্পের এইচ-ব্লকে প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে তারা হাসান আহমেদকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বুকের ডান পাশে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।আরও  পড়ুন , টিকটক ভিডিওকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় গৃহবধূর দাফন নিয়ে তীব্র উত্তেজনা পর দাফন সম্পন্নঘটনার পর হামলাকারীরা দ্রুত ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।ঘটনার পর নয়াপাড়া এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টেকনাফ মডেল থানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠায়এপিবিএন জানিয়েছে, নিহত হাসান আহমেদ আগে একটি ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি ও অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আরও পড়ুন , পাওনা টাকাকে কেন্দ্র করে বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুই কিশোর আটক

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ডাকাত সদস্য নিহত