দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

পলিন ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তা নিয়ে কুষ্টিয়ার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে পলিন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে পলিন ফাউন্ডেশনের সভাপতি এম জেড সাইদী সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সহসভাপতি নূরুন্নবী বাবু, সমকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম রাশেদ এবং পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এ সময় সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা। তারা বলেন, পলিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের মাঝে সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও পলিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন, নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

অনুষ্ঠানে পলিন ফাউন্ডেশনের সভাপতি এম জেড সাইদী সাগর বলেন, সমাজের অসহায় মানুষদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। শীতের সময় একজন মানুষ যেন ন্যূনতম উষ্ণতা থেকে বঞ্চিত না হয়—সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আগামীতেও পলিন ফাউন্ডেশন মানুষের পাশে থেকে কাজ করে যাবে।” অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পলিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের উদ্যোগ কুষ্টিয়ার সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথি ও সচেতন মহল মনে করছেন।

বিষয় : শীতবস্ত্র কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পলিন ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত