দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

মারধরের ঘটনায় উত্তরায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

উত্তরায় মারধরে সাবেক সেনা সদস্য মাহবুব আলম মারা গেছেন

উত্তরায় মারধরের আহত সাবেক সেনা সদস্য মাহবুব আলম (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত রাতে সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

আরো পড়ুন , অটোরিকশা চালকদের সড়ক অবরোধে বাড্ডায় যান চলাচল ভোগান্তিতে

উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত রেজাউল ইসলাম। কামরুল আরো তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বডিগার্ডের (গানম্যান) চাকরির জন্য গিয়েছিলেন।সে সময়ে সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ করে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরো ৫/৬ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন।

বিষয় : মৃত্যু উত্তরা সাবেক সেনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মারধরের ঘটনায় উত্তরায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

উত্তরায় মারধরের আহত সাবেক সেনা সদস্য মাহবুব আলম (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত রাতে সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

আরো পড়ুন , অটোরিকশা চালকদের সড়ক অবরোধে বাড্ডায় যান চলাচল ভোগান্তিতে

উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত রেজাউল ইসলাম। কামরুল আরো তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বডিগার্ডের (গানম্যান) চাকরির জন্য গিয়েছিলেন।সে সময়ে সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ করে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরো ৫/৬ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত