রাজধানীর উত্তরা এলাকায় নারী ধর্ষণের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্টকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আরও পড়ুন, কালশী বস্তিতে ভয়াবহ আগুন, আরও যাচ্ছে ৫ ইউনিটসম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ঈদের মার্কেট করতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।আরও পড়ুন, পূর্ব বাড্ডায় চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের মৃত্যুডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়াতেই একটি মহল এ ধরনের গুজব ছড়াচ্ছে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পুরোনো, সাজানো কিংবা বিদেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা ফ্যাক্টচেকে মিথ্যা প্রমাণিত হয়েছে।আরও পড়ুন, হঠাৎ দুপুর ১২টা থেকে নগরজুড়ে মুষলধারে বৃষ্টি এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার না করতে এবং তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।