দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

গণঅভ্যুত্থানে ছিলেন না, অথচ এখন আকাঙ্ক্ষা দেখান : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম। কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে, যুদ্ধে আমরা কী চেয়েছিলাম। তেমনিভাবে যারা ২৪-এর এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না- এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন না। এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।রবিবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। 

আরো পড়ুন , নির্বাচনী মাঠে সম্প্রীতি বজায় রাখার আহ্বান : শামা ওবায়েদ

নজরুল ইসলাম বলেন, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সেই লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন। আল্লাহ্ তায়ালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ তারা। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে ফ্যাসিবাদ টিকতে পারেনি। তাদের হাতে অস্ত্র, অবৈধ অর্থ ছিল, তবুও তারা পালিয়ে গেছে। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন।

বিষয় : শহীদ গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণঅভ্যুত্থানে ছিলেন না, অথচ এখন আকাঙ্ক্ষা দেখান : নজরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম। কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে, যুদ্ধে আমরা কী চেয়েছিলাম। তেমনিভাবে যারা ২৪-এর এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না- এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন না। এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।রবিবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। 

আরো পড়ুন , নির্বাচনী মাঠে সম্প্রীতি বজায় রাখার আহ্বান : শামা ওবায়েদ

নজরুল ইসলাম বলেন, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সেই লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন। আল্লাহ্ তায়ালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ তারা। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে ফ্যাসিবাদ টিকতে পারেনি। তাদের হাতে অস্ত্র, অবৈধ অর্থ ছিল, তবুও তারা পালিয়ে গেছে। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত