দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

লাভের আশায় মুন্সীগঞ্জে রঙিন কপির চাষ বাড়ছে

মুন্সীগঞ্জে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ। পুষ্টিগুণসমৃদ্ধ এই কপি সাধারণ কপির তুলনায় স্থানীয় বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় কৃষকদের মাঝে এ ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে এ বছর প্রায় ৭০ শতাংশ জমিতে সাদা, গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও বেগুনি রঙের বাঁধাকপি (রেড ক্যাবেজ), ব্রকলিসহ মোট ৬ ধরনের কপি চাষ করেছেন তিনি। এছাড়া লাউ, টমেটো, খিরাই, উস্তা, ধনেপাতা, শিম, মুলা ও বেগুনসহ মোট ২৮০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে।
​
এ বিষয়ে কৃষক সেলিম শেখ বলেন, ‘আলু চাষে টানা লোকসান হওয়ায় প্রথমে টমেটো চাষ শুরু করি। আলুর চেয়ে সবজি চাষে লাভ বেশি হওয়ায় এই চাষে আগ্রহী হয়ে উঠি। সেই থেকে এ বছর রঙিন বাঁধাকপি ও ফুলকপিসহ ১৮ থেকে ২০ ধরনের সবজি চাষ করছি।’

আরো পড়ুন , পুলিশের বাধা অতিক্রম করে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

​তিনি আরও বলেন, ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ২০ শতাংশ জমিতে ব্রকলি চাষ করেছেন। এর পাশাপাশি রঙিন সবজি চাষে সিরাজদিখান উপজেলা কৃষি অফিস তাকে সব ধরনের কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করছে।’

​উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, মুন্সীগঞ্জ জেলা মূলত আলু চাষের জন্য বিখ্যাত হলেও সিরাজদিখানে আলুর পাশাপাশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, কালোজিরা, ধনিয়া, চিনাবাদাম, পেঁয়াজ, রসুন ও সরিষাসহ মোট ৮০টি প্রদর্শনী প্লট এ উপজেলায় বাস্তবায়িত হয়েছে।

বিষয় : মুন্সীগঞ্জ রঙিন কপি চাষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লাভের আশায় মুন্সীগঞ্জে রঙিন কপির চাষ বাড়ছে

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x