দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, মিরপুরে পরিত্যক্ত মার্কেটে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে। 

বিষয় : দুর্ঘটনা ডেমরা সংঘর্ষ নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, মিরপুরে পরিত্যক্ত মার্কেটে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত