দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

কুমিল্লা নির্মমভাবে গুলি ও রগ কেটে হত্যা দুজনকে

গুলি করে ও হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলি করে ও হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন-সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০)। এর আগে সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার নেতৃত্বে হামলার সূত্রপাত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সালেহ আহমেদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে অনেক বছর ধরে বিরোধ চলে আসছিল। গত বছরের জুনে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে এরই সূত্র ধরে ৩ আগস্ট আলাউদ্দিনকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

আরো পড়ুন , তেঁতুলিয়ায় শীতের তীব্রতা পারদ ৮ ডিগ্রিতে

এই হত্যাকাণ্ডের পর সালেহ আহমেদ গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত ৩ জানুয়ারি সালেহ আহমেদ তার লোকজন নিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন গ্রুপের লোকজন বাধা দেয় এবং হুমকি দেয়।নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি বলেন, ‘আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাঁবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিম, মনা মিয়ার ছেলে তৌহিদ, মিন্টুর ছেলে অনিক, মুকজুল মেম্বারের ছেলে সামছুদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ মেম্বারকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’ 

বিষয় : হত্যা কুমিল্লা রগ কেটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লা নির্মমভাবে গুলি ও রগ কেটে হত্যা দুজনকে

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলি করে ও হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন-সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০)। এর আগে সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার নেতৃত্বে হামলার সূত্রপাত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সালেহ আহমেদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে অনেক বছর ধরে বিরোধ চলে আসছিল। গত বছরের জুনে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে এরই সূত্র ধরে ৩ আগস্ট আলাউদ্দিনকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

আরো পড়ুন , তেঁতুলিয়ায় শীতের তীব্রতা পারদ ৮ ডিগ্রিতে

এই হত্যাকাণ্ডের পর সালেহ আহমেদ গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত ৩ জানুয়ারি সালেহ আহমেদ তার লোকজন নিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন গ্রুপের লোকজন বাধা দেয় এবং হুমকি দেয়।নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি বলেন, ‘আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাঁবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিম, মনা মিয়ার ছেলে তৌহিদ, মিন্টুর ছেলে অনিক, মুকজুল মেম্বারের ছেলে সামছুদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ মেম্বারকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’ 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত